Monday, March 19, 2018

নেপালে ফের দুর্ঘটনার কবলে বিমান, বেঁচে গেলেন ২৬ যাত্রী


নেপালে ফের দুর্ঘটনার কবলে বিমান, বেঁচে গেলেন ২৬ যাত্রী


নেপালে ফের দুর্ঘটনার কবলে বিমান, বেঁচে গেলেন ২৬ যাত্রী


ফের নেপালে একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রেহাই পেয়েছে। তবে এবার ত্রিভুবন বিমান বন্দর নয়। রবিবার কাঠমাণ্ডু থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে সিদ্ধার্থনগর শহরে গৌতম বুদ্ধ বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।
বিমানটিতে ২৬ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় যাত্রী বা ক্রু'দের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। নেপালি গণমাধ্যম দি হিমালায়া এবং মাই রিপাবলিকা এ তথ্য নিশ্চিত করেছে। বিমানটি রানওয়েতে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার আটকে যায়। পরে অবশ্য কোনো ধরনের ক্ষয়-ক্ষতি ছাড়াই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়।
জানা গেছে, রবিবার বিমানটি কাঠমাণ্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে রওনা হয় এবং ৫টা ১০ মিনিটে অবতরণ করে। দুর্ঘটনার পর বুদ্ধ এয়ার ও শ্রী এয়ারলাইন্সের সব বিমান উড্ডয়ন আধা ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়।
গত সপ্তাহে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। যাদের মৃতদেহ আজ সোমবার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

0 মন্তব্য(গুলি):

Post a Comment

rain fors tex

সামাজিক সেচ্ছা সেবামূলক প্রতিষ্ঠান

tex coller

fffffffffffffffffffffffffffff

img chang

Bootstrap Example

Carousel Example

churanto notics

সেবা সংস্থা এর পূনরূপ হলো=(সামাজিক শিক্ষা বাংলাদেশ কৃষি) সংস্থা।

img moving

Change a language